ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে ঘরমুখী মানুষ, মহাসড়কে যানজট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের শিল্প কারখানায় ৪ দিনের ছুটি ঘোষণা হাওয়ায় ভোট দিতে শ্রমিকেরা ছুটছেন গ্রামের বাড়িতে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখী যাত্রীরা।

মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গমুখী শিল্প কারখানার শ্রমিক ও সাধারণ লোকজন ঢাকা-টাঙ্গাইল  মহাসড়কের চন্দ্রাতে এসে জড়ো হন।

অনেকে পর্যাপ্ত যানবাহান না পেয়ে বিপদজনকভাবে ট্রাক ও যানবাহনের উপরে চলে গন্তব্যে যাচ্ছেন। 
তাদের অভিযোগ, প্রতিটি গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। 

গাজীপুরের চন্দ্রা, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বাস, ট্রাক, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে।

এদিকে, অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়ক অবরোধ শুরু করেন তারা।

অবরোধকারীরা জানান, সোমবার পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্মদিবস ছিল। নির্বাচন উপলক্ষে শ্রমিক ও সাধারণ মানুষ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিলে সুযোগ নিয়ে বাসচালক ও সহকারীরা স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ন্যায্য ভাড়া কার্যকরের দাবিতে তারা সড়ক অবরোধে নামেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি